মূল বিষয়সমূহ
- জ্ঞান ছাড়া বিনিয়োগ ঝুঁকিপূর্ণ: শুধু মুনাফার আশায় বিনিয়োগ করা উপযোগী নয়, বিনিয়োগ করার আগে উপযুক্ত বিশ্লেষণ প্রয়োজন।
- নিজে সিদ্ধান্ত নিন: নিরাপদ বিনিয়োগের জন্য নিজের FUNDAMENTAL ও TECHNICAL ANALYSIS শেখা জরুরি।
- বিশ্বস্ত তথ্যসূত্র ব্যবহার করুন: ভুল তথ্য আপনার বিনিয়োগের জন্য ভয়ংকর হতে পারে, তাই সঠিক তথ্য লাভের জন্য NSE, BSE, Moneycontrol, ও StockEdge-এর মতো ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহার করুন।
- ব্রোকার ও টিভির উপর নির্ভরতা কমান: নিজের বিশ্লেষণে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।
- প্রযুক্তিকে কাজে লাগান: ইন্টারনেট ও মোবাইল অ্যাপের মাধ্যমে সহজে বাজার বিশ্লেষণ সম্ভব, এই উপযোগিতাকে কাজে লাগিয়ে নিজের বিবেচনায় বিশ্লেষণ করুন।
উন্নত ও উন্নয়নশীল দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, বিশ্ব অর্থনীতির সাথে তাল মেলাতে ও স্থিতিস্থাপকতা বজায় রাখার ক্ষেত্রে স্টক মার্কেট অন্যতম ভূমিকা সর্বদা পালন করে থাকে | কিন্তু অজ্ঞতা এবং অনভিজ্ঞতাকে এই বাজারে কাজের ক্ষেত্রে ” স্বল্পবিদ্যা ভিয়ঙ্করি ” রূপে প্রতীয়মান হতে দেখা যায় | যদিও অর্থনৈতিক অগ্রগতির সাথে তাল মেলাতে গিয়ে সাধারণ বিনিয়োগকারী গণ পূর্বের তুলনায় এই বাজার সম্পর্কে কিছুটা ধারণা পোষণ করেন তবুও সেই ধারণা কাজের ক্ষেত্রে মোটেও যথেষ্ট নয় | বহু সমীক্ষার তথ্যের বিশ্লেষণ করে দেখা গেছে শেয়ার / স্টক মার্কেটে বিনিয়োগকারী গণের মধ্যে বেশির ভাগ ব্যক্তিই বিনিয়োগ ও ট্রেডিং সংক্রান্ত কাজে লিপ্ত হয়েছেন শুধুমাত্র মুনাফা আয় করার আশায়, বাজার সম্পর্কিত প্রকৃত ধারণা ছাড়াই | সমীক্ষায় এটিও দেখা গেছে অজ্ঞ বিনিয়োকারীগণের 85-90 শতাংশের বেশি মানুষই জানেন না কিভাবে শেয়ার বাজার ও শেয়ার সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব ও তা আহরণের মাধ্যমে নিজের বিনিয়োগের সুরক্ষা ও শ্রীবৃদ্ধির রাস্তা প্রসারিত হতে পারে | আর যেসকল বিনিয়োগকারী – ট্রেডারগণ উক্ত বিষয় সম্পর্কে ধারণা রাখেন সেটিও বাজারের কাজের ক্ষেত্রে যথোপযুক্ত নয় | তাই স্টক মার্কেটের প্রাথমিক গাইড (Stock Market for Beginners) নিয়ে এসেছি আপনাদের জন্য |
একজন মা যেরকম তার সন্তানকে জন্মদানের পর অতি যত্ন ও স্নেহ সহকারে লালন পালন করেন , সন্তান সম্পর্কিত কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণের সময় তুল্যমূল্য বিচারের পর উপযুক্ত সিদ্ধান্ত উপনীত হন ,তেমনি একজন বিনিয়োগকারী এবং ট্রেডারের উচিত তার বিনিয়োগকে সন্তান স্নেহে যত্ননেওয়া ও তৎসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের বিচারের পর বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করা |
না না আমি আপনাকে কোনো ভাবেই ট্রেডিং ও বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে ভয় পায়িয়ে দিতে চাইছিনা | আমি চাই আপনার অর্থের ও বিনিয়োগ রাশির সুস্থ ও স্বাভাবিক শ্রীবৃদ্ধি | এই বিনিয়োগ ও ট্রেডিং সম্পর্কিত কাজ করার জন্য একজন মানুষের যে সকল জিনিস প্রয়োজন সেই ব্যাপারে সকল বিবরণ সহ এই ব্লগ আপনাদের সাহায্য করবে বলে আশা পোষণ করি |
আমরা বিভিন্ন ব্রোকিং কোম্পানির সাথে বিনিয়োগকারী ও ট্রেডার হিসাবে যুক্ত বহু মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখতে পেরেছি এই সাধারণ বিনিয়োগকারীগণের একটি বৃহৎ অংশই সর্বদা ব্রোকিং কোম্পানি নিয়োজিত ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত ও যার ফলে একজন প্রকৃত বিনিয়োগকারী সুলভ মনোভাব গড়ে ওঠেনি এবং উক্ত ব্যক্তিবর্গ তার বিনিয়োগকে যথেষ্ট গুরুত্ব দেন না | তারা শেয়ার সংক্রান্ত সকল তথ্য আহরণের মাধ্যম হিসাবে ব্রোকিং কোম্পানি নিয়োজিত ব্যক্তি ও বিভিন্ন টি.ভি চ্যানেলের উপর নির্ভরশীল যার থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার পর্যাপ্ত জ্ঞান তাদের কাছে নাই | যার ফলে শেয়ার / স্টক সংক্রান্ত যথেষ্ট তথ্য তার কাছে উপলব্ধ নয় বৃহৎ ভাবে বলতে গেলে কোন জায়গা থেকে কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে ও ওই তথ্য তার কি কাজে লাগবে তৎসংক্রান্ত ব্যাপারে তারা যথেষ্টই সন্ধিহান এবং উদাসহীন |
আমি চেষ্টা করবো শেয়ার – স্টক সম্পর্কিত প্রয়োজনীয় দৈনন্দিনের , সাপ্তাহিক , মান্থলি , ত্রৈমাসিক বার্ষিক তথ্য কিভাবে আহরণ করা সম্ভব ও তার প্রয়োজনীয়তা সম্বন্ধে আলোকপাত করতে , আশা করবো আলোচ্য তথ্য , দলিল দস্তাবেজ আপনাদের ভবিষ্যতের ট্রেডিং ও বিনিয়োগ সংক্রান্ত কাজের ক্ষেত্রে সাহায্য করবে |
আমি একটা কথা আপনার থেকে জানতে চাই – এতো কিছু বিষয় নিয়ে এতো কথা শুনে আপনি কি বিরক্ত ? আসলে যেহেতু আলোচ্য ফিনান্স, অর্থনীতি প্রভৃতি অত্যন্ত সুক্ষ ও সংবেদনশীল বিষয় তাই প্রত্যেকটা সাধারণ জিনিস সম্পর্কে জেনে নেওয়া একান্তই দরকার | যেরকম বিন্দু বিন্দু জল থেকে সিন্ধুর সৃষ্টি হয় , আমার মনে হয় আজকে আপনি যেই জ্ঞান লাভ করবেন তা আপনার ভবিষ্যতের ট্রেডিং , বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে বিশ্লেষণের ক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে অনেকাংশেই এগিয়ে রাখবে | আপনাকে শেয়ার / স্টক সংক্রান্ত তথ্য পাওয়ার জন্যও কোনো ব্যক্তির ওপর ভরসা করতে হবে না |
এছাড়াও পড়ুন: স্মার্টলি শেয়ারে বিনিয়োগের কৌশল ও পন্থা
আমরা জানি আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ইলেক্ট্রনিক মাধ্যম কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের দ্বারা দ্রুত ও স্বল্পসময় ব্যয়করার মাধ্যমে আমরা কোনো কাজ সহজেই সম্পাদন করতে পারি তাই এই ট্রেডিং , বিনিয়োগ সংক্রান্ত সকল কাজ খুব দ্রুত সম্পাদনের জন্য কম্পিউটার ও ইন্টারনেট আজ অপরিহার্য্য | ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র সাথে সাথে অন্যান্য এক্সচেঞ্জ গুলিও আজ নিজেদের যুগোপযোগী করে গড়ে তুলেছে তথ্য প্রযুক্তি ব্যবস্থার সাহায্যে |
আজ বিশ্ব অর্থনীতির সাথে তাল মেলাতে ও দ্রুত অর্থনৈতিক অগ্রগতির প্রসার ও বিস্তারের প্রয়োজনে আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশ গুলিরও তা মূল লক্ষ্য | একজন সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী হোক কিংবা পেশাদার বিনিয়োগকারী , চাকুরীজীবি , ক্ষুদ্র ও বৃহৎ ব্যবসায়ী সকলেই নিজের প্রধান আয়ের উৎস ব্যতীত ওপর একটি আয়ের উৎসের সন্ধান করে থাকেন | শেয়ার বাজার হলো এমন একটি স্থান যেখানে শুধুমাত্র সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই একজন খুব দ্রুত তার বিনিয়োগের বৃদ্ধির আশা করতে পারেন | যেহেতু এই সকল বিষয় খুবই সংবেদনশীল ও বিশ্ব অর্থিনীতির উপর অনেকাংশেই নির্ভর তাই স্টক ও শেয়ার মার্কেটে বিনিয়োগের ক্ষেতের কিছু জ্ঞান অর্জন করা একান্তই জরুরি | আমরা হয়তো সকলেই “FUNDAMENTAL ANALYSIS ” ও ” TECHNICAL ANALYSIS” এই দুই শব্দের সম্পর্কে আগেও শুনেছি , এই দুই বিষয় হলো স্টক – শেয়ার মার্কেটের বিনিয়োগের এমন একপ্রকার অংশ যার মাধ্যমে একটি কোম্পানির অর্থিক অবস্থা ও ভবিষ্যৎ / আগামী দিনের দামের ব্যাপারে আগাম / পূর্বাভাস পাওয়া যায় |
খুব সাধারণ ভাষায় বলতে গেলে একজন সাধারণ বিনিয়োগকারী উপরে উল্লিখিত দুই পন্থা যথা : – “FUNDAMENTAL ANALYSIS ” ও ” TECHNICAL ANALYSIS” এর মাধ্যমে কোনো শেয়ার ও স্টক সংক্রান্ত বিচার , বিশ্লেষণের সুগোল পেয়ে থাকেন | যেহেতু এই বিষয় গুলি অত্যন্ত গভীর বিশ্লেষণের প্রয়োজন হয় তাই অনেকেই এইসব দিকের থেকে দূরে থাকতে পছন্দ করেন | আপনার কি মনে হয় সেই ব্যক্তিও কি নিজের বিনিয়োগের প্রকৃত পরিচালক ? —– না ঠিক বুঝতে পেরেছেন যে সকল ব্যক্তি বিশ্লেষণ ব্যাতিত বা প্রকৃত পেশাদার ব্যক্তির পরামর্শ ব্যাতিত দ্রুতই ট্রেডিং / বিনিয়োগ ও দ্রুত আর্থিক শ্রবৃদ্ধির আশা করেন তারা প্রকৃত পক্ষেই সত্যের মুখে দাঁড়াতে ভয় পান |
আরও পড়ুন: Best penny stocks to buy
কোনো কোম্পানির দলিল দস্তাবেজ , অর্থিক হিসাব নিকাশ , নিরীক্ষণ , পূর্ববর্তী , বর্তমানের অবস্থার নিরিখে আগামী দিনের গণনা , সরকারি রীতি নীতি , কর প্রদানের আগের লভ্যাংশ , কর প্রদানের পর লভ্যাংশ এই সব বিস্তর বিশ্লেষণের জন্য “FUNDAMENTAL ANALYSIS ” গুরুত্বপূর্ণ | কিন্তু এই বিষয় পেশাদার ব্যক্তি ব্যাতিত করা প্রায় কঠিন তাই সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এই বিশ্লেষণ পন্থা “TECHNICAL ANALYSIS” এর তুলনায় অনেকাংশেই কম গুরুত্ব পেয়ে এসেছে |
FUNDAMENTAL ANALYSIS – সংক্রান্ত কিছু দলিল দস্তাবেজের চৈত্রিক উদাহরণ :


উৎস: www.moneycontrol.com

উৎস: www.moneycontrol.com
“TECHNICAL ANALYSIS” হলো শেয়ার / স্টকের চৈত্রিক ( চার্ট ) বিশ্লেষণ | বিনিয়োগকারীদের ক্রয় ও বিক্রয়ের ভাবপ্রবণতা অর্থাৎ মনোভাব ও ক্রয় বিক্রয়ের উপর নির্ভর করে স্টকের / শেয়ারের চৈত্রিক রেখাচিত্র নির্মাণ করা হয়ে থাকে | যেহেতু একটি স্টকের দামের সচিত্র রৈখিক ও অন্যান্য প্রকার বর্ণনা উপস্থাপন হয়ে থাকে তাই তৎসংক্রান্ত কিছু জ্ঞান আহরণ ও তার প্রয়োগের মাধ্যমে আপনি নিজেই নিজের বিনিয়োগ ও ট্রেডিং সংক্রান্ত সদ্ধান্ত নিতে পারবেন , ধীরে ধীরে ধারাবাহিক অভ্যাস আপনাকে আপনার বিনিয়োগ সংক্রান্ত কাজে ও তার প্রতি যত্নবান হওয়ার দিকে পারদর্শী করে তুলবে |
TECHNICAL ANALYSIS – চার্টের কিছু চৈত্রিক উদাহরণ :




আজকের এই ব্লগ এ আমি আপনাদের বলার চেষ্টা করবো কোন কোন ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে বিনামূল্যে আপনি প্রাথমিক ট্রেডিং ও বিনিয়োগ সম্পর্কিত তথ্য আহরণ করতে পারবেন এবং যা আপনার শেয়ার – স্টক প্রভৃতির ট্রেডিং ও বিনিয়োগের ব্যাপারে প্রভূত সাহায্য করবে | অনেকেই শেয়ার বাজার সংক্রান্ত তথ্য আহরণ করার ব্যাপারে উদগ্রীব , অনেকে আবার কিছুটা জ্ঞান সঞ্চয় করেছেন তবুও বুঝতে পারছেন না কোথা থেকে মার্কেটের সাথে সম্পর্কযুক্ত তথ্য পাবেন ও কিভাবে নিজের ট্রেডিং – বিনিয়োগে তা কাজ আসবে | নিম্নলিখিত লিঙ্ক গুলি ব্যবহার করে আপনি ট্রেডিং ও বিনিয়োগের উপযুক্ত প্রয়োজনীয় বহু তথ্য খুব সহজেই খুঁজে পেতে পারেন| ক্ষুদ্র ক্ষুদ্র এই সকল তথ্যের মাধ্যমে তার অন্তর্নিহিত মূল বক্তব্যের নিগূঢ় মানে সরল গঠনশৈলীর সাহায্যে উদ্ধার করে আপনি নিজের বিনিয়োগ ও পোর্টফোলিও কে আর্থিক শ্রীবৃদ্ধির অংশীদার করতে পারবেন বলে আশা করি |
আধুনিক টেকনিকাল তথ্য বিশ্লেষক মোবাইল আপ্লিকেশন : StockEdge (android & ios)
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র আধিকারিক ওয়েবসাইট : www.nseindia.com
বম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) র আধিকারিক ওয়েবসাইট : www.bseindia.com
CNBC মানি কন্ট্রোল : www.moneycontrol.com
ফ্রি টেকনিকাল চার্ট বিশ্লেষক ওয়েবপোর্টাল : www.chartink.com
আন্তর্জাতিক মার্কেটের সাথে দেশীয় মার্কেটের পরিপ্রেক্ষিতে নির্মিত বিশ্লেষক ওয়েবসাইট : www.netdania.com
ওপর দুই তথ্য টেকনিকাল বিশ্লেষণাত্বক ওয়েব পোর্টাল : www.traderscockpit.com এবং www.tradingview.com
গুগল ফিনান্স : www.google.com/finance
উপরে উল্লিখিত লিঙ্ক গুলির থেকে আপনি শেয়ার – স্টক সম্পর্কিত যে কোনো দৈনিক থেকে শুরু করে বার্ষিক সমস্ত প্রকারের সকল প্রয়োজনীয় তথ্য সুন্দর গঠন শৈলীর মাধ্যমে পেয়ে যাবেন | প্রয়োজনীয় সকল তথ্য একসাথে উল্লিখিত সকল ওয়েবসাইটেই পেয়ে যাবেন |

স্টক এজ (StockEdge):
টেকনোলোজিক্যাল উন্নতি ও অগ্রগতির যুগে স্মার্ট ফোন আজ অপরিহার্য্য উপাদান | বিজ্ঞানের উন্নতির কারণে আমরা ইন্টারনেটের সাথে পরিচিতি পেয়েছি , যা দৈনন্দিন জীবনে আজ অপরিহার্য্য | ডেস্কটপ থেকে ল্যাপটপ ও এখন স্মার্ট ফোনের মাধ্যমেই সমগ্র বিশ্ব হাতের নাগালে | মোবাইল অ্যাপ এখন সারা বিশ্বে সারা ফেলেছে | ভারতীয় ফিনান্স মার্কেটের বিশ্লেষণাত্বক অ্যাপ হিসাবে বহু উপাদান উপলব্ধ হলেও স্টক এজ (StockEdge) নিজের আলাদা জায়গা করে নিয়েছে ফিন্যান্স বাজারের,বিশেষত স্টক মার্কেটের সাথে সংযুক্ত পেশাদার ব্যক্তিদের মনের মধ্যে | সেই বিখ্যাত বাংলা গানের লাইন অনুসারে ” পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইটে আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি” , আজ প্রায় সত্য | সত্যিই শুধুমাত্র ডেস্কটপ নয় তার থেকে বহু যোজন এগিয়ে কোনো প্রকার কেবিল ব্যতীতই সকল তথ্য আদান প্রদান WIFI ও মোবাইল ইন্টারনেট পরিষেবার উপর নির্ভরশীল | দৈনন্দিন জীবন সরলকৃত করতে এবং তৎসংক্রান্ত ক্রিয়াকলাপ আজ অনেকটাই কম্পিউটার ও ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছে | এই রকম চিন্তাভাবনার উপর নির্ভর করেই একদল পেশাদার ফিন্যান্স বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ তৈরী করেফেলেছেন সারা জাগানো এক মোবাইল অ্যাপ Stock Edge (www.stockedge.com ) | আন্তর্জাতিক গুণমান সম্পন্ন StockEdge অ্যাপটি (Android এবং ios ) মঞ্চে সারা ফেলেছে | পুঙ্খানুপুঙ্খ সরাসরি ভারতীয় স্টক মার্কেটের তথ্য সম্প্রচার ও যাবতীয় তথ্যের বিশ্লেষণ এই অ্যাপটির বৈশিষ্ট এই অ্যাপটিকে অন্যদের থেকে আলাদা করেছে | স্মার্ট মোবাইল ফোন নির্ভর এই অ্যাপ এর মাধ্যমে ইনডেক্স , স্টক , ফিউচার্স , অপশন প্রভৃতি বিষয়ের বিস্তারিত বিশ্লেষণের সুবিধার সাথে সাথে এই অ্যাপ একজন সাধারণ বিনিয়োগকারী থেকে পেশাদার ফিনান্সিয়াল বিশ্লেষককে FII (ফরেন ইন্সটিউশনাল ইনভেস্টর ) অর্থাৎ বিদেশী প্রতিষ্ঠানিক বিনিয়োগকারী ও DII (ডোমেস্টিক ইন্সটিউশনাল ইনভেস্টর) দেশীয় প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মার্কেটে প্রভাব ও প্রবাহ সরলীকরণের সাথে উপস্থাপিত করে | এছাড়াও বিভিন্ন স্ক্যানার ও সেক্টর বিশেষ বিভক্তীকরণ ,তার কর্মক্ষমতার উপর নির্ভর করে রিটার্ন গণনা , ব্যবহারকারীর প্রজনের উপর নির্ভর করে ওয়াচ লিস্ট নির্মাণ , কর্পোরেট অ্যাকশন সংক্রান্ত সকল তথ্যকে হাতের মুঠোয় নিয়ে এসেছে |



স্টক এজ ব্যবহার সম্পর্কে আরো জানতে নীচের ভিডিওটি দেখুন:
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) :
এই ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে একজন বিনিয়োগকারী , ট্রেডার বা গবেষণার কাজে যুক্ত প্রয়োজনীয় ব্যবহারযোগ্য NSE র ট্রেডিং সংক্রান্ত সকল তথ্য পাওয়া সম্ভব | ভারতীয় স্টক মার্কেটের অন্যতম প্রধান এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র সূচক NIFTY আজ ভারতীয় ক্যাপিটাল মার্কেটের প্রধান সূচক হিসাবে গণ্য | যার কর্মক্ষমতা ও ক্রয় বিক্রয়ের প্রবণতার উপর নির্মিত চত্রিক বিবরণ আমাদের খুব সহজেই কোনো নির্দিষ্ট দিনের ট্রেডিং প্রবণতা গণনার ক্ষেত্রে সাহায্য করে থাকে | সহজে কোনো ইনডেক্স ও স্টকের সেন্টিমেন্ট গনণার জন্য পূর্ববর্তী দিনের থেকে কোনো দিন যদি ইনডেক্স ও স্টক প্রাইসে উন্নতি লক্ষ্য করা যায় তাহলে তা সবুজ ও যদি পতন দেখা যায় তাহলে লাল রঙের দ্বারা সয়ংসক্রিয় পদ্ধতির মাধ্যমে চিহ্নিতকরণ করা হয়ে থাকে | ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র ওয়েবসাইট : www.nseindia.com থেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত স্টক গুলির বিভিন্ন বিভাগ (সেক্টর) ভিত্তিক তথ্য একলহমায় পাওয়া সম্ভব | এর থেকে খুব সহজেই বাজার চলতি সমগোত্রীয় স্টক এর তুলনায় কোনো বিশেষ স্টক কে খুব সহজেই চিহ্নিতকরণ ও পৃথকীকরণ করা সম্ভব | কোন নির্দিষ্ট দিনের সর্বোচ্চ প্রথম পাঁচ বৃদ্ধি কারক স্টক ও দুর্বলতার কবলস্থ শীর্ষস্থানীয় প্রথম পাঁচ দুর্বল স্টক এক পলকেই পাওয়া সম্ভব | এছাড়াও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) নির্মিত বহু বিনিয়োপযোগী উপাদান সমূহ ও বহু ইনডেক্সের বিবরণী, তার কার্য্যক্ষমতা ও বৈদেশিক মুদ্রার তাৎক্ষণিক বিনিময় মূল্য সর্বদা আপডেট পাওয়া সম্ভব | এছাড়াও এই ওয়েবসাইট আমাদের মার্কেট সম্পর্কিত অনেক তথ্য যথা কোনো দিনের গেইনার্স ও লুসার স্টকের সংখ্যা পাওয়া যায় | সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে শিক্ষা প্রদানের ব্রতী হয়ে এই এক্সচেঞ্জের অংশ “NSE Education”র কর্মবিস্তার ও গুরুত্ব বহন করে থাকে | কর্পোরেট ঘোষণা, কোম্পানির রেজাল্ট প্রভৃতির বিষয়েও আপডেটেড তথ্য ভরপুর মাত্রায় মজুত থাকে এই ওয়েবসাইটে:



বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) :
ওয়েবপোর্টাল ব্যববহারের মাধমেও আমরা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) র সমসাময়িক তথ্য আহরণ করতে পারি কিন্তু এইখানে অর্থাৎ www.bseindia.com ওয়েবসাইট বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি হিসাবে কাজ করে তাই এই খানে বোম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) র সূচক সেনসেক্স ও তার উপর নির্ভরশীল ইনডেক্স ও বিনিয়োগ উপাদান সমূহের তথ্য পাওয়া সম্ভব | NSE র ন্যায় বিভিন্ন কোম্পানির কর্পোরেট ঘোষণা যথা কোম্পানির রেজাল্ট প্রভৃতির বিষয়েও আপডেটেড তথ্য ভরপুর মাত্রায় মজুত থাকে এই ওয়েবসাইটে |

উপরের দুটি সাইটের ব্যবহার সম্পর্কে আরও জানতে আপনি নীচের ভিডিওটি দেখতে পারেন:
Moneycontrol .com: ভারতীয় আর্থিক বাজারে মানি কন্ট্রোল ডট কম ( www.moneycontrol.com ) একটি অন্যতম জনপ্রিয় ফিনান্স ও অর্থবাজার সম্পর্কিত ওয়েব পোর্টাল | যেখানে ভারোতীয় শেয়ার বাজার সম্পর্কিত সকল তথ্য ব্যবহারকারীদের প্রয়োজনের কথা মাথায় রেখে সহজ গঠনশৈলীতে সাজানো হয়েছে | ছাড়াই live টেলিভশন টেলিকাস্ট ও নিজস্ব মার্কেট ওয়াচ অনুচ্ছেদঃ এই পোর্টালের জনপ্রিয়তার পেছনে অন্যতম মাত্রা সংযুক্ত্র করেছে | একজন ব্যক্তির প্রয়োজনমত কোনো নির্ধিষ্ট স্টকের চার্ট বিশ্লেষণের সুবিধা এই ওয়েবসাইট এ উপলব্ধ এছাড়াও বিভিন্ন ব্যক্তি ও পেশাদার বিশ্লেষকদের নিজস্ব মতামত সম্বলিত অংশ এই ওয়েবপোর্টালকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে | আন্তর্জাতিক মার্কেট মঞ্চের উপযুক্ত ইংলিশ ছাড়াও আমাদের জাতীয় ভাষা হিন্দি ও প্রাদেশিক ভাষা গুজরাতি তে সকল খবরের প্রচার ও তথ্য সম্বলিত ভান্ডার এবং সর্বোপরি হিন্দি টিভি চ্যানেল (CNBC আওয়াজ ) ও গুজরাতি টিভি চ্যানেল (CNBC বাজার ) এই ফিনান্সিয়াল পোর্টালের সাফল্যের পেছনে অন্যতম কারণ |


www.chartink.com :
বিনামূল্যে E.O.D (এণ্ড অফ দা ডে ) ও পনেরো মিনিটের ব্যবধানে আপডেট হওয়া ভারতীয় শেয়ার মার্কেটের (ক্যাশ সেগমেন্ট) এর বিচারের জন্য নির্মিত চার্ট ওয়েবপোর্টাল www.chartink.com একজন শিক্ষানবীশকে তার চার্টিং সম্পর্কিত প্রাথমিক ধারণা ও অনুশীলন করার ক্ষেত্রে অন্যান্য ফ্রি ওয়েবসাইট অপেক্ষা অনেকটাই অন্যদের থেকে এগিয়ে থাকতে সাহায্য করবে |

উপরের দুটি সাইটগুলির একটি বাস্তব এক্সপোজার পেতে নীচের ভিডিওটি আপনি দেখতে পারেন:
www.netdania.com , www.traderscockpit.com এবং www.tradingview.com পুঙ্খানুপুঙ্খ তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে একজন শিক্ষানবিশ থেকে পেশাদার সবার জন্যই উপযুক্ত ওয়েবপোর্টাল | দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে নির্মিত ও গুরুত্বপূর্ণ প্রকৃত তথ্যের ভান্ডার হিসাবে আজ সর্বজনের কাছে গ্রহণীয় | বিশেষত উন্নত উচ্চ পর্যায়ের টেকনিকাল বিশ্লেষণাত্বক তথ্য আহরণ , বিশ্লেষণ ও গণনার ক্ষেত্রে এদের জুড়ি মেলা ভার | ভারতীয় স্টক মার্কেটকে মাথায় রেখে নির্মিত www.tradingview.com এর ভারতীয় সংস্করণ in.tradingview.com পুঙ্খানুঙ্খ ও বিস্তারিত ভাবে ভারতীয় স্টক মার্কেট বিশ্লেষণের( ক্যাশ / ফিউচার্স / অপশন / ফরেক্স ) ক্ষেত্রে আদর্শ মঞ্চ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে |




Google Finance :
আমাদের সকলকে কাছেই গুগল (Google) একটি পরিচিত নাম | পৃথিবীখ্যাত সার্চ ইঞ্জিন হিসাবে প্রতিষ্ঠিত এই বিশেষ তথ্য ভান্ডারের একই বিশেষ অনুভাগ গুগল ফিনান্স : www.google.com/finance . আন্তর্জাতিক তথা ভারতের ফিন্যাসে মার্কেট সম্বলিত সকল তথ্যের ভান্ডার | অন্য সকল ফিনান্স ওয়েবপোর্টালের মতো এর থেকেও একজন ব্যক্তি তার প্রয়োজন মতো তথ্য আহরণ করতে পারেন | সার্চ করা ইনডেক্স / স্টক ও তার সম্পর্কিত অন্যান্য উপাদান ও উপকরণের সহজ বিশ্লেষণাত্বক উপস্থাপন গুগল ফিনান্স করেন থাকে |


উপরের দুটি সাইটের প্রাকটিক্যাল ব্যবহার জানতে, আপনি নীচের ভিডিওটি দেখতে পারেন
আমার বিশ্বাস শেয়ার / স্টক মার্কেটে পেশাদার টেকনিকাল বিশ্লেষক , বিনিয়োগকারীদের মতো পদ্ধতি অনুসরণ করে শিক্ষানবিশি শুরু করা ও তৎসংক্রান্ত যাবতীয় কাজ করে নিজের ট্রেডিং , বিনিয়োগ ও বিশ্লেষণকে ক্ষুরধার করার জন্য ওপরে উল্লিখিত ও আলোচ্য ওয়েবপোর্টাল ও অ্যাপ আপনাদের বিশেষ উপযোগী হবে |
বাংলায় স্টক মার্কেট সম্পর্কে জানতে:ফিনান্সিয়াল মার্কেট-এর সাথে প্রাথমিক পরিচয় কোর্স এ নাম নথিভুক্ত করুন|
স্টক মার্কেটের সাথে পরিচিত হওয়ার সাথে আমাদের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ উপাদান মিউচুয়াল ফান্ড সম্পর্কেও জ্ঞান থাকা প্রয়োজন : মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিশদ ভাবে জানুন |
পাঠকদের এই ব্লগ সংক্রান্ত তাদের অভিমত, বিশ্লেষণ ব্যাখ্যা ও কোনো জিজ্ঞাস্য থাকলে নিচের কমেন্ট বক্স ব্যবহারের অনুরোধ করা হচ্ছে |
ধন্যবাদ ||







I am very much interested to know about share trading
Hi,
Thank you for reading!
Hello sir,
I’m interested stock market but don’t have proper knowledge. So I steady your post and learn what is share market etc.
Thank you sir
Hi,
Thank you for reading our blog!
Keep Reading!
On going through the article construed above, I felt that it would be highly helpful for any of the beginners (investors) like me. Now, I realized that why such formidable hard earn money has been emerged in daily trading activities being guided by my broker day after day. I was completely misguided by them only for their own interest instead of me. They are only interested to earn commission without caring the feel good situation of investors.
Thanks a lot for your valuable guidance and I must follow the basic rules what I taught in future.
Nice
Hi,
We really appreciated that you liked our blog.
Keep Reading!
Very helpful,thanks.
Hi,
We really appreciated that you liked our blog.
Keep Reading!